বিশ্বে এখন শত কোটি সক্রিয় আইফোন
সম্প্রতি বিলিয়ন সংখ্যাটি অ্যাপলের জন্য বারবার উল্লেখ করতে হচ্ছে। প্রথমত, কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো এক প্রান্তিকে ১০০ বিলিয়ন ডলারের অধিক আয় করেছে অ্যাপল। সক্রিয় ডিভাইসের ক্ষেত্রেও নতুন মাইলফলজ অর্জন করেছে প্রযুক্তি জায়ান্টটি।
প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের মতে, বর্তমানে বিশ্বে শত কোটির অধিক আইফোন ব্যবহার হচ্ছে। এটি অ্যাপলের ইতিহাসে ইনস্টলের হিসাবে সবচেয়ে বড় রেকর্ড।
এক সাক্ষাতকারে রয়টার্সকে টিম কুক নতুন মাইলফলক উল্লেখ করেন। বিশ্বব্যাপী বর্তমানে অ্যাপলের সক্রিয় ডিভাইস সংখ্যা ১.৬৫ বিলিয়ন। যা গতবছর ছিলো সর্বোচ্চ ১.৫ বিলিয়ন ইউনিট।
এ বিষয়ে কুক জানান, আমরা চীনের প্রান্তিক এলাকায় সবচেয়ে বেশি বিক্রিত তিনটি ফোনের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছি। দেশটিতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা আইফোনে সুইচ করায় এবং পুরাতন আইফোন ব্যবহারকারীরা নতুন আইফোন কেনায় এই সংখ্যা অনেকাংশে বাড়ছে। এছাড়া অন্যান্য দেশেও অ্যাপল পণ্য এবং সেবা ভালো বিক্রি হচ্ছে।
ডিবিটেক/বিএমটি